প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন পেছাল

পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) লোগো
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) লোগো |সংগৃহীত

‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ৯ আগস্টের পরিবর্তে আগামী সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে এই প্রতিযোগিতা শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) এক আদেশে এ কথা জানানো হয়।

আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এই উদ্বোধনী তারিখ পুনর্বিন্যাস করা হয়েছে। তবে প্রতিযোগিতার পরিবর্তিত সুনির্দিষ্ট তারিখ ও বিস্তারিত খেলার সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেয়া হবে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সকল আঞ্চলিক পরিচালক, উপ-পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

সূত্র : বাসস