রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।

বিশেষ সংবাদদাতা
মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. আব্দুল মঈন খান
মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন ড. আব্দুল মঈন খান |নয়া দিগন্ত

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ২৩ মিনিটে নির্বাচন ভবনে নির্বাচনী কর্মকর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

মির্জা ফখরুলের মনোনয়নপত্রে প্রস্তাবক হয়েছেন ড. আব্দুল মঈন খান ও সমর্থক গয়েশ্বর চন্দ্র রায়। এসময় দলের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।