বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সরওয়ার কামাল আজিজীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে খেলাফত মজলিস।
শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এই শোক জানান।
খেলাফত মজলিস নেতৃদ্বয় বিবৃতিতে মহান আল্লাহর দরবারে মরহুমের রূহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ বিকেল সাড়ে ৫টার দিকে মাওলানা সরওয়ার কামাল আজিজী নিজ বাড়িতে (চট্টগ্রাম লোহাগড়া উপজেলার পদুয়া) ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।


