বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক নবগঠিত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ বিনির্মাণে নিষ্ঠা ও ঐক্যের সাথে কাজ করার আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন
বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন |নয়া দিগন্ত

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিকেল ৫টায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয় দারুল খিলাফাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় দায়িত্বশীল সভায় পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ গঠন করা হয়।

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের সদ্য সমাপ্ত কমিটির আহ্বায়ক মাওলানা শরাফত হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। সভায় তিনি নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যদের নাম ঘোষণা করেন।

নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদে মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজীকে সভাপতি এবং মাওলানা জাকির হোসেনকে সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।

এ ছাড়াও আবুল কালাম ও মাওলানা ইসমাইল হোসেনকে সহ-সভাপতি, মাওলানা শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাওলানা মীর মুবাশশিরুদ্দীন প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা মাহদী হাসান শিকদার বায়তুলমাল সম্পাদক, মাওলানা শহিদুল ইসলাম সমাজকল্যাণ সম্পাদক এবং মাওলানা মাহমুদুল হাসান প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা সাদিক সালিম, মাওলানা আতাউর রহমান মিলন, হাফেজ কারী সালামাতুল্লাহ, মমিনুল ইসলাম মোশাররফ, মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আতাউর রহমান শিবপুরী, জনাব ফয়জুর রহমান এবং খালেদ সাইফুল্লাহ।

সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক নবগঠিত কমিটির দায়িত্বশীলদের উদ্দেশে সংগঠনের লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়ন, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ বিনির্মাণে নিষ্ঠা ও ঐক্যের সাথে কাজ করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নায়েবে আমির মাওলানা মাহবুবুল হক, যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন ও মাওলানা আব্দুল আজিজ।

সভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল ও মাওলানা আবু সাইদ নোমান, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকীবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ আব্দুল আজিজ প্রমুখ।