সাইমুম শিল্পীগোষ্ঠীর ‘শিশুদের চোখে জুলাই’

‘জুলাই জাগরণ সিজন-২’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান সম্পন্ন

‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’-এর ২য় দিনের অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
‘জুলাই জাগরণ সিজন-২’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান সম্পন্ন
‘জুলাই জাগরণ সিজন-২’-এর দ্বিতীয় দিনের অনুষ্ঠান সম্পন্ন |নয়া দিগন্ত

‘শিশুদের চোখে জুলাই’ শিরোনামে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে চার দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ‘জুলাই জাগরণ সিজন-২’-এর ২য় দিনের অনুষ্ঠান বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে শিশু শিল্পীদের কোরআন তেলাওয়াত, জুলাইয়ের গান এবং আবৃত্তির মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা হয়। এরপর তাহসিন প্রিন্স ও ওরাকা বিন বাশার পরিচালিত ‘দ্য মিরর গেম’ ফিল্ম প্রদর্শিত হয় এবং জুলাই নিয়ে বিভিন্ন ডকুমেন্টারি দেখানো হয়।

দুপুর ২:৩০টায় মূল আয়োজন কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। এই সেশনে উপস্থিত অতিথিরা বক্তব্য পেশ করেন এবং আমন্ত্রিত শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য ও স্মৃতিচারণ করেন।

ওই আয়োজনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে নতুন প্রজন্মের হৃদয়ে চির অম্লান করে রাখতে হবে। গ্রাফিতি, চিত্রাঙ্কন ও সিনেমা নির্মাণের মাধ্যমে ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে নতুন সাংস্কৃতিক আবহ গড়ে তোলার জোর তাগিদ জানান উপস্থিত বিশিষ্টজনেরা।

সাইমুম শিল্পীগোষ্ঠীর সম্মানিত চেয়ারম্যান নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, ‘আমাদের শিশুদের ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে নতুন সংস্কৃতির আলোকে গড়ে তুলতে হবে। সুস্থ ও দেশীয় সংস্কৃতির বিকাশই পারে নতুন প্রজন্মকে সঠিক দিশা দিতে।’

এ সময় তিনি এমন একটি আয়োজনের জন্য সাইমুমকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে শেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম বলেন, ‘গ্রাফিতি ও চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুদের মাঝে জুলাইয়ের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। নতুন প্রজন্মের হৃদয়ে জুলাইকে টিকিয়ে রাখার জন্য সুস্থ সংস্কৃতির চর্চা সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। জুলাইয়ের প্রতিটি ঐতিহাসিক ঘটনার ওপর শর্টফিল্ম ও চলচ্চিত্র নির্মাণ করে এ দেশের মানুষের মাঝে জুলাইয়ের জাগরণকে চিরস্থায়ী করে রাখতে হবে।’

এছাড়াও সাইমুম শিল্পীগোষ্ঠীর সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, ‘জুলাই’ শব্দটি শোনামাত্রই আমাদের চোখে ভেসে ওঠে ২০২৪ সালের রক্তঝরা দিনগুলোর কথা, সেই আত্মত্যাগের স্মৃতি। বৈষম্যবিরোধী আন্দোলনে আমরা পড়ে গিয়েও কীভাবে আবার বুক টান করে দাঁড়িয়ে যেতে পারি, সেই শিক্ষা শহীদ আবু সাঈদ আমাদের দিয়ে গেছেন। ‘শিশুদের চোখে জুলাই’ শীর্ষক এই অনুষ্ঠান শিশুদের মাঝে জুলাইয়ের চেতনা ও শহীদ পরিবারের ত্যাগের স্মৃতি ফুটিয়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বীর শহীদ আবদুল্লাহ আল তাহিরের শ্রদ্ধেয় মা এবং শহীদ জাবির ইব্রাহিমের শ্রদ্ধেয় বাবার বিশেষ উপস্থিতি ও অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে।

অনুষ্ঠানের অন্যতম বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাইমুমের সম্মানিত ভাইস চেয়ারম্যান সিবগাতুল্লাহ, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের এবং সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা।

বিশেষ মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন সাইমুম শিল্পীগোষ্ঠীর সম্মানিত উপদেষ্টা আজিজুর রহমান আজাদ, সাইদুল ইসলাম, এইচ এম আবু মুসা, এস এম ফরহাদ, জাকির হোসাইন ও সাইমুমের সাবেক দায়িত্বশীলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইমুম শিল্পীগোষ্ঠীর পরিচালক হাফেজ নিয়ামুল হোসাইন। সঞ্চালনায় ছিল শিশু উপস্থাপকবৃন্দ। উক্ত আয়োজন আরো ২ দিন (৪ আগস্ট পর্যন্ত) চলবে।