মাওলানা আব্দুল কাদির সালেহ

কর্মদক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের উপযুক্ত হিসেবে গড়ে তুলতে হবে

দায়িত্বশীলদের উদ্দেশে সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান বলেন, প্রকাশ্য ও গোপনে সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। যাবতীয় লোভ-লালসা ও ক্ষমতার মোহ থেকে মুক্ত থেকে সাংগঠনিক কাজের পাশাপাশি হালাল রুজি ও পবিত্র জীবনযাপন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এতেই রয়েছে আমাদের প্রকৃত কল্যাণ।

নিজস্ব প্রতিবেদক

খেলাফত মজলিসের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আব্দুল কাদির সালেহ বলেছেন, বাংলাদেশে ইসলামী আদর্শের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক জনকল্যাণমূলক, জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত মজলিস কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তবে আদর্শিক সচেতনতা ও কর্মদক্ষতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। একইসাথে আধ্যাত্মিক, নৈতিক ও বুদ্ধিবৃত্তিক মানোন্নয়নের মাধ্যমে নিজেদের উপযুক্ত ও আদর্শ দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে ইস্ট লন্ডনস্থ ফোর্ডস্কয়ার মসজিদ কনফারেন্স হলে খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত এক দায়িত্বশীল তরবিয়াহ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এসব কথা বলেন।

দায়িত্বশীলদের উদ্দেশে সভাপতির বক্তব্যে মাওলানা সাদিকুর রহমান বলেন, প্রকাশ্য ও গোপনে সর্বদা আল্লাহকে ভয় করতে হবে। যাবতীয় লোভ-লালসা ও ক্ষমতার মোহ থেকে মুক্ত থেকে সাংগঠনিক কাজের পাশাপাশি হালাল রুজি ও পবিত্র জীবনযাপন করার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আর এতেই রয়েছে আমাদের প্রকৃত কল্যাণ।

শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করিম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত তারহবিয়াহ মাহফিলে দারসে কোরআন পেশ করেন শাখা সভাপতি মাওলানা সাদিকুর রহমান। এতে সাউথ শাখাসহ বিভিন্ন শাখার দায়িত্বশীলরা অংশগ্রহণ করেন।