ভারত নিজের স্বার্থ হাসিল করতেই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর পল্লবীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এ মন্তব্য করেন তিনি।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, ‘আপনজন মনে করে বলেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। কারণ তাকে দিয়ে আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়ন করেছিল দেশটি।’
পাশাপাশি ক্ষমতার মোহে সাবেক প্রধানমন্ত্রী পুলিশ ও র্যাবকে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে ‘মামার বাড়ির আবদার’ আখ্যা দিয়ে রিজভী বলেন, বিগত সরকারের গুম-খুনের বিচার নিশ্চিত করতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারপ্রক্রিয়া সম্পন্ন করতে হবে।


