ভিসা প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক

বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং ‘টাকা-পে’সহ আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। একইসাথে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদার এবং পেমেন্ট ব্যবস্থায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

নয়া দিগন্ত অনলাইন
ভিসা প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক
ভিসা প্রতিনিধিদলের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বৈঠক |সংগৃহীত

বাংলাদেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা সম্প্রসারণ, নিরাপদ লেনদেন নিশ্চিতকরণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে বৈঠক করেছেন ভিসার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট স্টিফেন কারপিনের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার সম্প্রসারণ এবং ‘টাকা-পে’সহ আধুনিক পেমেন্ট অবকাঠামোর উন্নয়ন নিয়ে আলোচনা হয়। একইসাথে ডিজিটাল লেনদেনের নিরাপত্তা জোরদার এবং পেমেন্ট ব্যবস্থায় প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করেন তারা।

এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: কবির আহমেদ, ডেপুটি গভর্নর মো: সরওয়ার হোসেন এবং পেমেন্ট সিস্টেমস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস