দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও উপকূলের কাছে বুধবার (৫ আগস্ট) ৬ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার (৬ দশমিক ২ মাইল) গভীরে আঘাত হানে।
তবে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা অবকাঠামোগত ক্ষতির খবর পাওয়া যায়নি।
ফিলিপাইন প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এর ওপর অবস্থিত, যা বিশ্বের অন্যতম সক্রিয় ভূমিকম্পপ্রবণ অঞ্চল এবং যেখানে চারটি প্রধান টেকটোনিক প্লেট মিলিত হয়েছে।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি


