জর্ডানে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

নয়া দিগন্ত অনলাইন
ইরানের পতাকা
ইরানের পতাকা |সংগৃহীত

জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।

তারা জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করে ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো দেশটির জারকা প্রদেশের আল-আজরাক এলাকাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

সামরিক বাহিনী এক বিবৃতি বলেছে, মাঝ আকাশে প্রতিহত করার ফলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও সম্ভাব্য বিস্ফোরক অপসারণের জন্য সামরিক প্রকৌশলী দল মোতায়েন করা হয়েছে। জর্ডানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থায় কাজ করছে। দেশের আকাশসীমার কোনো ধরনের লঙ্ঘন বরদাস্ত করা হবে না।

সূত্র: আল জাজিরা, মিডল ইস্ট আই