সু চির সাথে মিয়ানমারে রেড ক্রস কর্মকর্তার সাক্ষাৎ

মিয়ানমারের কারান্তরীণ নেত্রী অং সান সু চির সাথে সোমবার (৩ আগস্ট) দেশটিতে নিয়োজিত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধি সাক্ষাৎ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
অং সান সু চি
অং সান সু চি |সংগৃহীত

মিয়ানমারের কারান্তরীণ নেত্রী অং সান সু চির সাথে সোমবার (৩ আগস্ট) দেশটিতে নিয়োজিত আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) প্রতিনিধি সাক্ষাৎ করেছেন।

২০২১ সালের সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর এই গণতান্ত্রিক নেত্রীর সাথে কোনো বিদেশী কর্মকর্তার প্রকাশিত প্রথম সাক্ষাৎকার এটি।

মিয়ানমারের প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আইসিআরসির মিয়ানমারস্থ আবাসিক প্রতিনিধি আরনড ডি ব্যাক সকালে অং সান সু চির সাথে সাক্ষাৎ করেছেন।’

সূত্র: বাসস