ইসরাইলের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানান, দামেস্ক বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরাইলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

নয়া দিগন্ত অনলাইন
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা
সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা |সংগৃহীত

ইসরাইলের সাথে নিরাপত্তা চুক্তি করতে যাচ্ছে সিরিয়া। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা জানান, দামেস্ক বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে ইসরাইলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছানোর জন্য সক্রিয়ভাবে কাজ করছে।

আল জাজিরার ‘আল মুকাবালা’ অনুষ্ঠানে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আল-শারা বলেন, তিনি আশা করেন ইসরাইলের সাথে এ চুক্তিটি একটি পূর্ণাঙ্গ শান্তির প্রবেশদ্বার হিসেবে কাজ করতে পারে।

তিনি আশ্বাস দেন যে, এই ধরনের চুক্তি অধিকৃত গোলান মালভূমির ওপর সিরিয়ার অধিকারকে ক্ষুণ্ণ করবে না, যা ইসরাইল ১৯৭৩ সাল থেকে অবৈধভাবে দখল করে রেখেছে।

আল-শারা বলেন, সিরিয়া ইসরাইলের সাথে যেকোনো ধরনের সংঘর্ষ এড়িয়ে চলছে এবং একটি নিরাপত্তাব্যবস্থা এই সঙ্কটের সমাধানের পথ তৈরি করতে পারে।

বাশার আল-আসাদের সরকারের পতনের পর ২০২৪ সালের ডিসেম্বরে আল-শারা ক্ষমতায় আসেন। এরপর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের বারবার অনুপ্রবেশ ও হামলার ঘটনা ঘটেছে।

সূত্র: আল জাজিরা