ভারতে বজ্রপাতে ১৪ জনের মৃত্যু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির আবহাওয়া দফতর আগামী কয়েকদিন ধরে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে
ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে |সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে বজ্রপাতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৫ আগস্ট) দেশটির আবহাওয়া দফতর আগামী কয়েকদিন ধরে রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

পুলিশ জানিয়েছে, রাজ্যের গিরিডি জেলায় মৃত ১০ জনের বেশিভাগই ছিলেন কৃষি শ্রমিক। তারা খোলা মাঠে কৃষিকাজ করছিলেন।

পুলিশ আরো জানায়, মঙ্গলবারের বজ্রপাতে কমপক্ষে সাতজন আহতও হয়েছেন।

এর আগে জানুয়ারিতে আবহাওয়া বিভাগ জানিয়েছিল, ২০২৫ সালে ঝাড়খণ্ডে ২০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যার প্রধান কারণ ছিল বজ্রপাত।

এ বছরের প্রবল বর্ষণে ভারতের দুর্গম উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ বন্যা দেখা দেয়। অন্যদিকে, দক্ষিণের রাজ্য কেরালায় বৃষ্টির কারণে হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। উভয় রাজ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।

সূত্র: রয়টার্স