ভারতে ধর্ষণ মামলার অভিযোগে সাংবাদিকের দশ বছরের কারাদণ্ড

নয়া দিগন্ত ডিজিটাল
অভিযুক্ত তরুণ তেজপাল
অভিযুক্ত তরুণ তেজপাল |সংগৃহীত

ভারতে এক দশকেরও বেশি সময় আগে নারী সহকর্মীকে ধর্ষণের মামলায় আলোচিত সাংবাদিক ও তেহেলকা পত্রিকার সাবেক সম্পাদক তরুণ তেজপালকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বোম্বে হাইকোর্টের গোয়া বেঞ্চ। একই সঙ্গে তাকে ৫ হাজার ২৫০ ডলার জরিমানাও করা হয়েছে।

২০১৩ সালে তেহেলকার একটি অনুষ্ঠান চলাকালীন সময় লিফটে নারী সহকর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছিল তরুণ তেজপাল। তখন তার বয়স ছিল ৪৯ বছর।

ভারতীয় আইনি সংবাদ মাধ্যম বার এন্ড বেঞ্চের প্রতিবেদন অনুযায়ী, শুরু থেকেই নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন তেজপাল। ঘোষণার আগে তিনি বলেন তিনি রাজনৈতিক নিপীড়নের শিকার। তার স্ত্রী ও দুই কণ্যার ক্থা উল্লেখ করে তিনি আদালতের কাছে নমনীয় হওয়ার আহ্বান জানান।

২০১২ সালের ডিসেম্বরে নয়া দিল্লির একটি বাসে ২৩ বছর বয়সী তরুণকে ধর্ষণে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়। এই ঘটনার পর ধর্ষণের শাস্তি আরো কঠোর করতে আইন সংস্কার করে ভারত সরকার। তখনই তেজপালের এই মামলাটি করা হয় ।

দীর্ঘ শুনানি শেষে ২০১২ সালে খালাস দেওয়া হয়। তবে সে রায় কে চ্যালেঞ্জ করে আপিল করে গোয়া সরকার।

বৃহস্পতিবার মামলার রায়ে অভিযুক্তকে দশ বছরের কারাদণ্ড দেয় উচ্চ আদালত।

অনুবাদ: নয়া দিগন্তের ইন্টার্ন শিক্ষার্থী। সূত্র: আল জাজিরা।