পবিত্র ওমরাহ পালন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার ও দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।
শুক্রবার (৭ আগস্ট) দেশটির উর্দু সংবাদমাধ্যম ডেইলি জংগ বিষয়টি নিশ্চিত করে।
সংবাদমাধ্যমটি জানায়, এ সময় তাদের সাথে একটি প্রতিনিধিদলও মক্কায় ওমরাহ পালন করেছে।
ওমরাহ পালনের আগে তারা সকলেই পবিত্র কাবা শরিফের বিশেষ জেয়ারতের সৌভাগ্য লাভ করেন।
ওমরাহ পালনকালে তারা পাকিস্তান ও পাকিস্তানি জনগণের উন্নতি ও সমৃদ্ধির জন্য দোয়া করেন। পাশাপাশি দোয়ায় মুসলিম উম্মাহকেও বিশেষভাবে স্মরণ করেন তারা।
এ সময় প্রতিনিধিদল মুসলিম বিশ্বের নিরাপত্তা, পারস্পরিক সম্পর্কোন্নয়ন ও সর্বোপরি গোটা বিশ্বের মানুষের শান্তি কামনা করেন।
সূত্র : ডেইলি জংগ


