ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে জরুরি অবতরণ করেছে। তিনি আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরে একটি কর্মসূচিতে যাচ্ছিলেন। পথে কোলাঘাটে হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করতে হয়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে, কোনো দুর্ঘটনা ঘটেনি বা কারো ক্ষতিও হয়নি। শুধু আবহাওয়ার প্রতিকূলতা বিচার করেই কোলাঘাটে অবতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছিল।
কলকাতার আঞ্চলিক আবহাওয়া দফতর সূত্রে জানা যায়, মৌসুমি বায়ুর অক্ষরেখা অবস্থান করছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে। এছাড়াও বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও উপকূলবর্তী অঞ্চলের আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকবে।
সূত্র : বিবিসি


