আসামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে এক লাখ ৯২ হাজার হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়ছে।

নয়া দিগন্ত অনলাইন
আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা
আসামে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

ভারতের আসাম রাজ্যে বন্যায় আরো দু’জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৮২ জনে দাঁড়িয়েছে।

আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এএসডিএমএ) তথ্যমতে, সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা কমে এক লাখ ৯২ হাজার হয়েছে। তবে মৃতের সংখ্যা বাড়ছে।

এএসডিএমএ জানিয়েছে, শিবসাগর ও চরাইদেও জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিখোঁজ হওয়ার কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া