ভারতের বিহার রাজ্যের তিনটি জেলায় ২৪ ঘণ্টার মধ্যে বজ্রপাতে কমপক্ষে নয়জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) এক সরকারি বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, বাঁকা জেলায় পাঁচজন, লক্ষীসরাই জেলায় তিনজন এবং পাটনা জেলায় একজনের মৃত্যু হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, রাজ্য সরকার মৃতদের পরিবারকে চার লাখ টাকা করে এককালীন ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা করেছে।
মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের নির্দেশনা মেনে চলার পাশাপাশি জনগণকে সতর্কতা অবলম্বন করতে এবং ঘরে থাকার আহ্বান জানিয়েছেন।
সূত্র: এনডিটিভি


