মধ্যপ্রাচ্যে আবারো পূর্ণমাত্রার যুদ্ধের আশঙ্কা করছেন জাতিসঙ্ঘ মহাসচিব

‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে। অথবা অন্য কথায় বলতে গেলে পূর্ণমাত্রার যুদ্ধ।’

নয়া দিগন্ত অনলাইন
নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস
নিরাপত্তা পরিষদের বৈঠকে কথা বলছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস |নয়া দিগন্ত

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে আবারো পূর্ণমাত্রার যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (১০ জুন) জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে জাতিসঙ্ঘের মহাসচিব বলেন, ‘এই অঞ্চলের পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক। উত্তেজনা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’

তিনি বলেন, ‘আমরা যেন ভুলে না যাই, একটি ছোট আগুন বড় আগুনে পরিণত হতে পারে। অথবা অন্য কথায় বলতে গেলে পূর্ণমাত্রার যুদ্ধ।’

জাতিসঙ্ঘ মহাসচিব আরো বলেন, ‘বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে যেকোনো ভুল হিসাব বা ভুল পদক্ষেপ বড় ধরনের সঙ্ঘাত ডেকে আনতে পারে।’

সূত্র : বাসস