পূর্ণ সূর্যগ্রহণ স্পেন ও পর্তুগাল থেকে দেখা যাবে। পূর্ণ সূর্যগ্রহণের ছায়াপথ আইসল্যান্ডের পশ্চিমাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেন ও পর্তুগালের একটি ছোট অংশের ওপর দিয়ে অতিক্রম করবে।
আইসল্যান্ডে আকাশ মেঘলা থাকার সম্ভাবনাই বেশি, তবে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে কিছু সময়ের জন্য মেঘ সরে যাওয়ার সর্বোত্তম সুযোগ থাকতে পারে।
স্পেন ও পর্তুগালের পরিস্থিতি অবশ্য একেবারেই ভিন্ন। সেখানে আকাশে খুব কম বা একেবারেই মেঘ থাকবে না এবং সূর্যগ্রহণ দেখার পরিবেশ চমৎকার হওয়ার কথা।
তাই আদর্শভাবে এমন একটি স্থান বেছে নেয়ার কথা বলা হয়েছে, যেখান থেকে পশ্চিম দিগন্ত পরিষ্কার ও বাধাহীনভাবে দেখা যায়। উঁচু কোনো স্থান এবং গাছপালা ও ভবন থেকে দূরে থাকা স্থান এ ক্ষেত্রে সবচেয়ে উপযোগী হবে।
সূত্র: বিবিসি


