ডাকসুর উদ্যোগে ১৭ আগস্ট ঢাবিতে ‘সিনো-বাংলা ডে’

চীনা প্রতিষ্ঠানে ৪৩০ চাকরির সুযোগ

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৭ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সিনো-বাংলা ডে ২০২৬’। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের উদ্যোগে এবং চীনা দূতাবাসের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

ডাকসুর প থেকে জানানো হয়েছে, এবারের আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠানে শিার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির পদ রয়েছে। আগ্রহী চাকরিপ্রত্যাশীরা সরাসরি এসব প্রতিষ্ঠানে নিজেদের সিভি জমা দিতে পারবেন। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সাথে সরাসরি যোগাযোগ করে চাকরির সুযোগ ও প্রয়োজনীয় যোগ্যতা সম্পর্কে জানার সুযোগ থাকবে। জমা দেয়া সিভির ভিত্তিতে প্রাথমিক বাছাইও করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আগামী ১৭ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিএসসিতে এ আয়োজন চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয় ও শিাপ্রতিষ্ঠানের আগ্রহী শিার্থীরাও এতে অংশ নিতে পারবেন। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

চাকরির সুযোগের পাশাপাশি ‘সিনো-বাংলা ডে ২০২৬’ এ থাকছে বাংলাদেশ ও চীনের সাংস্কৃতিক বিনিময়ের নানা আয়োজন। এতে দুই দেশের যৌথ সাংস্কৃতিক পরিবেশনা, লায়ন ড্যান্স, তাই চি এবং বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে। এ ছাড়া থাকবে ঈযরহধ-ইধহমষধফবংয ঋড়ড়ফ তড়হব। সেখানে চীনা ও বাংলাদেশী বিভিন্ন ঐতিহ্যবাহী খাবার কেনার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।

অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ঝরহড়-ইধহমষধ ঋৎরবহফংযরঢ় ঝপযড়ষধৎংযরঢ় ্ ইঁৎংধৎু অধিৎফ ঈবৎবসড়হু। এতে চীনা ভাষা শিায় কৃতী শিার্থীদের বিশেষ সম্মাননা দেয়া হবে।

চাকরি, শিা, সংস্কৃতি ও দুই দেশের মানুষের পারস্পরিক যোগাযোগের সুযোগকে কেন্দ্র করে এবারের ‘সিনো-বাংলা ডে’ শিার্থী ও তরুণদের জন্য বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।