কুয়েটে শিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Printed Edition

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক প্রফেসর ড. মুহা: রফিকুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শিক সমিতির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের দুর্বার বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিকবৃন্দ অংশগ্রহণ করেন এবং শিকের ওপর হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

মানববন্ধনটি সঞ্চালনা করেন শিক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াছ ইনাম। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনÑ সিএসই বিভাগের সিনিয়র প্রফেসর ড. এম এম এ হাসেম, মানবিক বিভাগের অধ্যাপক প্রফেসর ড. রাজিয়া খাতুন এবং শিক সমিতির সভাপতি প্রফেসর ড. মো: ফারুক হোসেন। বক্তারা বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিকের ওপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা এ ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একই সাথে হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক, কর্মকর্তা-কর্মচারী ও শিার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে প্রতি আহ্বান জানান। এ সময় কুয়েটের বিভিন্ন বিভাগের শিকরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।