শাবিপ্রবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নবীন শিার্থীকে প্রায় চার ঘণ্টা আটকে রেখে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে ছয় সিনিয়র শিার্থীর বিরুদ্ধে।
গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলসংলগ্ন বড়গুল রিপন ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভুক্তভোগী শিার্থী।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের চারজন শিার্থীকে দীর্ঘ চার ঘণ্টা আটকে রেখে চেয়ারকে মেয়ে ও নবীন শিার্থী ছেলে সাজিয়ে যৌন কবিতার তালে তালে আপত্তিকর ও বিকৃত যৌন অভিনয় করানোর চেষ্টা করেন কয়েকজন সিনিয়র শিার্থীরা।
এ ঘটনায় ভুক্তভোগী এক শিার্থী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে অভিযোগও দাখিল করেছেন। অভিযুক্ত শিার্থীরা হলেন ২০১৮-১৯ শিাবর্ষের বাংলা বিভাগের গোলজার, ২০২০-২১ শিাবর্ষের অর্থনীতি বিভাগের সোলাইমান, ২০২৩-২৪ শিাবর্ষের শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের সাব্বির, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৪-২৫ শিাবর্ষের তীব্র, ২০২৩-২৪ শিাবর্ষের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের মারুফ ও আবু রায়হান।
অন্য দিকে, ভুক্তভোগী শিার্থীরা হলেন সমুদ্রবিজ্ঞান বিভাগের নাসির, শিল্প ও উৎপাদন প্রকৌশল বিভাগের মো: গোলাম মোর্শেদ ও শাহাদাত হোসেন সাগর, বাংলা বিভাগের জিয়াউর রহমান। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিাবর্ষের প্রথম বর্ষের শিার্থী।
ঘটনার বিষয়ে জানতে অভিযুক্ত শিার্থী সোলাইমান কবিরকে কল দিলে তিনি ফোন কেটে দেন। অভিযুক্ত আরেক শিার্থী আবু রায়হান বলেন, সেখানে উপস্থিত ছিলাম। যে অভিযোগগুলো আসছে সেগুলো কিছু হয়েছে। তবে আমি এগুলো করিনি। এগুলো করেছেন আইপি বিভাগের সাব্বির।
সাব্বিরকে কল দিয়ে অভিযোগের বিষয়ে জিজ্ঞেস করতেই ফোন কেটে দেন। অভিযুক্ত আরেক শিার্থী মারুফ বলেন, আমদের নিজেদের ঘটনা নিজেরা সমাধান করে নিয়েছি।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক বেলাল হোসেন শিকদার বলেন, এ বিষয়ে আজকে আমাদের কাছে অভিযোগ এসেছে। আগামীকাল বিষয়টি নিয়ে বসে ব্যবস্থা নেয়া হবে।


