রিয়াদে অগ্নিকাণ্ডে বাংলাদেশীদের মৃত্যুতে সৌদি রাষ্ট্রদূতের শোক

Printed Edition

কূটনৈতিক প্রতিবেদক

রিয়াদে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে বাংলাদেশী নাগরিকদের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ বিন জাফর আল আবিয়াহ।

গতকাল পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সাথে সাাৎ করে রাষ্ট্রদূত এ শোক প্রকাশ করেন। গত রোববার রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশী নাগরিকের মৃত্যু হয়।

পররাষ্ট্রমন্ত্রী অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশীদের পরিচয় শনাক্ত করা এবং লাশ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সৌদি কর্তৃপরে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনার সাথে সংশ্লিষ্ট প্রক্রিয়ায় সৌদি কর্তৃপরে সহযোগিতা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। বৈঠকে প্রধান উপদেষ্টার পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। এ সময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।