নয়া দিগন্ত ডেস্ক
দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরো আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ছয় শিশুর। এ ছাড়া সিলেট ও বরিশাল বিভাগের একজন করে শিশু রয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৯ জন।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম ও এর উপসর্গ নিয়ে গতকাল সকাল ৮টা পর্যন্ত সারা দেশে ৬৩৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৪৭ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ৯২৭ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভার্তি হয়েছে ৮২ হাজার ২৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮৫ জনের, আর আক্রান্ত হয়েছে ৪৫ হাজার ১১০ জন।



