অনেকের মতো দেশের জনপ্রিয় আলেম ড. মাওলানা মিজানুর রহমান আজহারীর বাসার বিদ্যুতের বিলও অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া একটি পোস্টে তিনি এ তথ্য জানান।
মাওলানা মিজানুর রহমান আজহারী লেখেন, ‘হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎবিলও বেড়েছে অস্বাভাবিকভাবে।’
তিনি আরো লেখেন, ‘পরিচিত অনেকেরই একই অভিযোগ। আশা করি- সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।’


