উশুতে স্বর্ণ জিতলেন কর্ণফুলীর প্রান্তিকা

স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে প্রান্তিকার মতো অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।

Location :

Chattogram
ইউএনও-এর সাথে প্রান্তিকা
ইউএনও-এর সাথে প্রান্তিকা |নয়া দিগন্ত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
জাতীয় পর্যায়ের ক্রীড়া আসর নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-এর উশু প্রতিযোগিতায় দুর্দান্ত সাফল্য অর্জন করেছেন চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার প্রান্তিকা দাশ। ৪৫ কেজি ওজন শ্রেণিতে ঢাকা অঞ্চলকে পরাজিত করে তিনি স্বর্ণপদক জিতেছেন।

প্রতিযোগিতার শুরু থেকেই আত্মবিশ্বাসী পারফরম্যান্স দেখান প্রান্তিকা। কঠিন প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও নিজের দক্ষতা, কৌশল ও মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে ফাইনালে ঢাকা অঞ্চলের প্রতিযোগীকে পরাজিত করে স্বর্ণপদক নিশ্চিত করেন তিনি।

স্থানীয় ক্রীড়াপ্রেমীরাও প্রান্তিকার এই অর্জনকে কর্ণফুলীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছেন। তাদের মতে, পর্যাপ্ত প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা পেলে প্রান্তিকার মতো আরো অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে সক্ষম হবেন।

প্রান্তিকা দাশকে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়েছে।

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিদুয়ানুল ইসলাম বলেন, ‘প্রান্তিকা দাশের এই অসাধারণ অর্জন কর্ণফুলী উপজেলার জন্য অত্যন্ত গর্বের। জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জনের মাধ্যমে তিনি শুধু নিজের নয়, পুরো উপজেলার সুনাম বৃদ্ধি করেছেন।’

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্বাস করি, তার এই সাফল্য কর্ণফুলীর নতুন প্রজন্মকে খেলাধুলায় আরো বেশি আগ্রহী করে তুলবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং ভবিষ্যতেও তিনি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য আরো গৌরব বয়ে আনবেন বলে প্রত্যাশা করছি।’