মে মাসের সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে মুশফিক-তাইজুল

বিশেষ করে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তাইজুল। ব্যাট হাতেও দলীয় সংগ্রহে যোগ করেন ৫৩ রান। জেতেন মোস্ট ভ্যালুবয়েল ক্রিকেটারের পুরস্কার।

নয়া দিগন্ত অনলাইন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফর্ম করে আইসিসির ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মুশফিকুর রহিম ও তাইজুল ইসলাম।

তিনজনের চূড়ান্ত তালিকায় তাদের সাথে আরো রয়েছেন নেপালের অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরে। তাদের মধ্য থেকে একজনকে মে মাসের সেরা ক্রিকেটার ঘোষণা করবে আইসিসি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মুশফিকুর রহিম। দুই ম্যাচে মোট ২৫৩ রান করেন তিনি। সুবাদে ক্যারিয়ারে প্রথমবার সিরিজের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

অন্যদিকে, বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বল হাতে ছিলেন বাংলাদেশের প্রধান অস্ত্র। দুই টেস্টে ১৩ উইকেট নিয়ে সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার হন তিনি।

বিশেষ করে দ্বিতীয় টেস্টে ৬ উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ধস নামান তাইজুল। ব্যাট হাতেও দলীয় সংগ্রহে যোগ করেন ৫৩ রান। জেতেন মোস্ট ভ্যালুবয়েল ক্রিকেটারের পুরস্কার।

এ ছাড়া, মে মাসে ছয়টি ওয়ানডেতে ২৪৯ রান ও ৮ উইকেট নিয়ে নজর কেড়েছেন নেপালের দীপেন্দ্র সিং আইরে। তাইজুল- মুশফিকদের কঠিন প্রতিদ্বন্দ্বী তিনি।