ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষিত শহরের তালিকায় ৮ম

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

নয়া দিগন্ত অনলাইন
ধুলাবালির মধ্যে পথচারীদের চলাফেরা
ধুলাবালির মধ্যে পথচারীদের চলাফেরা |ফাইল ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ১১২ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ার থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় ১৬৮ স্কোর নিয়ে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা ও যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ড। তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা, যার স্কোর ১৫৭।

১৫৪ ও ১৪৪ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ও পাকিস্তানের লাহোর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার।

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।