ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা দুপুর ১টার মধ্যে বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বুধবার (৫ আগস্ট) সকাল ৭টা থেকে রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য আগামী ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, এ সময় ঢাকার আকাশ মেঘলা থাকবে ও হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে বাতাস ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।
পূর্বাভাসে আরো বলা হয়, আজ ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৫টা ৩০ মিনিটে।
অন্যদিকে বুধবার আবহাওয়া অধিদফতর প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ
বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানায় আবহাওয়া অধিদফতর।


