সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে সাতটি আইনের ২৯টি ধারার বিচারে বিকল্প বিরোধ নিষ্পত্তি কার্যক্রম চালু করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো: আল-ইমরান খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কার্যালয়ে প্রাথমিক পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি, বিশেষত : মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী অনুমতি প্রদান করেছেন।
প্রাথমিক পর্যায়ে যে সাতটি আইনের যে ২৯টি ধারার বিচার বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে বলা হয়েছে সেগুলো হলো, পারিবারিক আদালত আইন-২০২৩ এর ৫ ধারা, বাবা-মার ভরণপোষণ আইন-২০১৩ এর ৫ ধারা, যৌতুক নিরোধ আইন-২০১৮ এর ৩ ও ৪ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ধারা ১১(গ)। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১, ৫১১ ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইন-১৮৭৭ এর ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ ধারা ও হস্তান্তরযোগ্য দলিল আইন-১৮৮১ এর ১৩৮ ধারা। সূত্র : বাসস


