আইন ও বিচার
আরো ১২ জেলায় ‘ই-বেইল বন্ড’ চালু হচ্ছে বৃহস্পতিবার
এ কার্যক্রমের ফলে বিচারিক বিলম্ব ও পদ্ধতিগত জটিলতা আরো কমবে এবং আদালত, আইনজীবী ও বিচারপ্রার্থীদের কাজের চাপ লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
আপিল বিভাগে সাংবাদিকদের প্রবেশাধিকার ফিরিয়ে দেয়ার অনুরোধ
যখন মানুষ অধিকার বঞ্চিত হয়, অন্যায়ের শিকার হয়, তখন অধিকার ফিরে পাওয়ার জন্য আদালতের আশ্রয় গ্রহণ করেন। আদালতের কার্যক্রম, আদালতের রায়, আদেশ এবং আদালত সংশ্লিষ্ট বিভিন্ন সংবাদ গণমাধ্যমের মাধ্যমেই মানুষ জানতে পারে। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে গত ৭ জানুয়ারি থেকে আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিভিন্ন বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। এর ফলে বিচারাধীন মামলার কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে পারছে না গণমাধ্যমকর্মীরা। এতে দেশের মানুষ তথ্য পাওয়ার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে
‘হাটহাজারীর বড়দিঘির পাড় এলাকায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় ডেভিড ইমনের রিমান্ড চাওয়া হয়েছিল।’
বংশালে কুদ্দুস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর ভোররাতে রিকশায় বাড়ি ফেরার সময় কামরাঙ্গীচরের মুদি দোকানি আব্দুল কুদ্দুস বংশাল থানাধীন সিদ্দিকবাজার এলাকায় ছিনতাইকারীরা গতিরোধ করেন। এ সময় ছিনতাইকারীরা তার বুকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন নামঞ্জুর
মামলার অভিযোগে মোহাম্মদ আলমগীর উল্লেখ করেন, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তার বোন নিলুফার জামান চৌধুরী (নীলা চৌধুরী), বোনের স্বামী কমর উদ্দীন আহমদ চৌধুরী এবং তাদের ছোট ছেলে শাহরান শাহ নিউ ইস্কাটনের বাসায় সালমান শাহের সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে তারা জানতে পারেন যে সালমান ঘুমাচ্ছেন। কিছুক্ষণ পর প্রডাকশন ম্যানেজার সেলিম ফোন করে সালমানের কিছু হয়েছে বলে জানান।
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডে সাতটি আইনের ২৯টি ধারায় বিকল্প বিরোধ নিষ্পত্তি
প্রাথমিক পর্যায়ে যে সাতটি আইনের যে ২৯টি ধারার বিচার বিকল্প বিরোধ নিষ্পত্তি করতে বলা হয়েছে সেগুলো হলো, পারিবারিক আদালত আইন-২০২৩ এর ৫ ধারা, বাবা-মার ভরণপোষণ আইন-২০১৩ এর ৫ ধারা, যৌতুক নিরোধ আইন-২০১৮ এর ৩ ও ৪ ধারা, নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ এর ধারা ১১(গ)। দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩৫৪, ৩৭৯, ৩৮০, ৩৮১, ৪০৬, ৪১৭, ৪২০, ৪৯৪, ৫০০, ৫০১, ৫১১ ধারা। সুনির্দিষ্ট প্রতিকার আইন-১৮৭৭ এর ৮, ৯, ১২, ৩৯, ৪২ ও ৫৪ ধারা ও হস্তান্তরযোগ্য দলিল আইন-১৮৮১ এর ১৩৮ ধারা।












