শিল্প ও বাণিজ্য
আগস্টে আরো ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার
‘গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে আগস্ট মাসে আরো পাঁচ কার্গো এলএনজি নিশ্চিত করা হয়েছে। এগুলো স্পট মার্কেট, দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় কেনা হয়েছে।’
১৩ ঘণ্টা আগে
সুগন্ধি চালের রফতানি কোটা কমাচ্ছে সরকার
‘সুগন্ধি চালের বর্তমান বাজার পরিস্থিতি ও অভ্যন্তরীণ চাহিদা বৃদ্ধির বিষয় বিবেচনায় নিয়ে আগে দেয়া রফতানি অনুমোদনের পরিমাণ হ্রাস বা সমন্বয় করা প্রয়োজন। এজন্য অনুমতিপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে আগামী তিন কর্মদিবসের মধ্যে তাদের প্রকৃত রফতানির পরিমাণের বিস্তারিত তথ্য রফতানি-২ শাখায় জমা দিতে হবে।’
১৩ ঘণ্টা আগে
চাল, তেল, সার ও এলএনজিসহ ১২ ক্রয় প্রস্তাব অনুমোদন
‘খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ভিয়েতনাম থেকে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে ৫১৫ কোটি চার লাখ ৯৬ হাজার টাকা ব্যয়ে এক লাখ মেট্রিক টন নন-বাসমতি সিদ্ধ চাল আমদানির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।’
১২ আগস্ট, ২০২৬
অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান
সভায় পাঁচটি সরকারি অর্থনৈতিক অঞ্চলে বরাদ্দ দেয়া প্লটের বর্তমান অগ্রগতি, গ্যাস ও শিল্পপানির সঙ্কট, সার্ভিস চার্জ, ভ্যাট, নগদ প্রণোদনা এবং প্রচ্ছন্ন রফতানির প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
১০ আগস্ট, ২০২৬
চট্টগ্রাম চেম্বারে হচ্ছে ৫৭ স্ট্যান্ডিং সাব-কমিটি, নাম জমার আহ্বান
আগ্রহী চেম্বার সদস্যরা আগামী ১৫ আগস্টের মধ্যে পছন্দের সাব-কমিটিতে অন্তর্ভুক্তির জন্য নাম জমা দিতে পারবেন। এ জন্য চেম্বারের ই-মেইলে নাম পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
৯ আগস্ট, ২০২৬
পাকিস্তানে রফতানি হবে বাংলাদেশের আনারস
সংশ্লিষ্ট সংস্থা ও কর্তৃপক্ষের মধ্যে কয়েক বছর যাবৎ ক্রমাগত যোগাযোগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ফলে এ সুযোগ তৈরি হয়েছে বলে বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
৭ আগস্ট, ২০২৬
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার
‘আগামী ১১-১২ আগস্ট সরবরাহের জন্য এক কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন করেছে কমিটি। এ জন্য প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ দশমিক ৫৫ মার্কিন ডলার।’
৯৭ শতাংশ পণ্যে দক্ষিণ কোরিয়ার শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ
‘সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো গতিশীল করবে।’
বিনিয়োগ সম্প্রসারণে আগামী সপ্তাহে আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী নেতা
‘তারা মনে করে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে এসেছে, গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রয়েছে এবং গত প্রায় পাঁচ মাসে সরকারের গৃহীত বিভিন্ন নীতিগত পদক্ষেপকে সাধুবাদ জানানো হয়েছে।’
ব্যবসার আনুষ্ঠানিকীকরণে নিয়ন্ত্রক জটিলতা কমানোর পরামর্শ
‘নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা গেলে ব্যবসার আনুষ্ঠানিকীকরণে গতি আসবে। এ লক্ষ্যে শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৯০ দিনের মধ্যে একটি ডিরেগুলেশন অ্যাকশন প্ল্যান প্রণয়নের কাজ চলছে।’





