উপসম্পাদকীয়
তারেক রহমানের উত্তরাধিকার ও জন-আকাঙ্ক্ষা
ফ্রান্সের রাজা চতুর্দশ লুই, জার্মানির কাইজার দ্বিতীয় উইলিয়াম কিংবা মুঘল সম্রাট আকবর, প্রত্যেকেই জানতেন, ব্যক্তি-আনুগত্যের চেয়ে রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের আস্থা অনেক বড় বিষয়। তারেক রহমানের জন্যও আজকের ঐতিহাসিক অগ্নিপরীক্ষা এটিই। আকবরের মতোই কঠোর, দূরদর্শী এবং দৃশ্যমান স্বাধীন নীতি গ্রহণের মাধ্যমেই কেবল তিনি জনগণের আস্থার মর্যাদা রক্ষা করতে পারবেন। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে, বাঙালির মগজ আর সাহস যখন এক হয়, তখন তা অপরাজেয়
হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মূল লক্ষ্য হলো শৃঙ্খলা, পূর্ণ জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করা। শতাধিক ছোট ও অনিবন্ধিত বা অনভিজ্ঞ এজেন্সির সাথে পৃথকভাবে সমন্বয় করা প্রশাসনিকভাবে জটিল। তাই এজেন্সি সংখ্যা কমিয়ে বড় ও দক্ষ প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালন ব্যবস্থা নিশ্চিত করতে তারা বাংলাদেশসহ অন্যান্য দেশের ধর্ম মন্ত্রণালয়কে তাগিদ দিচ্ছে।
মিত্র হিসেবে ইসরাইলকে ডাউনগ্রেড করবে যুক্তরাষ্ট্র!
ওয়াশিংটনের অনেক বাস্তববাদী পররাষ্ট্রনীতি বিশ্লেষক ও কৌশলবিদ সতর্ক করছেন, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার ব্যক্তিত্বের সঙ্ঘাত বা কূটনৈতিক মতদ্বৈধতাকে ‘জোট ভেঙে যাওয়া’ হিসেবে দেখা এক ধরনের অতিরঞ্জন। দুই দেশের সামরিক, সাইবার ও গোয়েন্দা কাঠামোর মধ্যকার প্রাতিষ্ঠানিক বন্ধন এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী অক্ষ
সাংবাদিক নিবন্ধন ও প্রেসের স্বাধীনতা
সাংবাদিকতা কেবল একটি পেশা নয়, এটি জনগণের জানার অধিকার রক্ষার একটি সাংবিধানিক দায়িত্ব। আবার সাংবাদিকতার পরিচয়পত্র কখনোই চাঁদাবাজি, প্রভাব বিস্তার কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের লাইসেন্স হতে পারে না। তাই ভুঁইফোড় সাংবাদিকতা বন্ধ করতে হবে, কিন্তু প্রকৃত সাংবাদিকতার কণ্ঠরোধও করা যাবে না।
বৃক্ষসংহিতা : পরিবেশতাত্ত্বিক পাঠ
প্রকৃতির সাথে মানুষের সম্পর্কের গভীরে একটি নৈতিক প্রশ্ন কাজ করে। প্রশ্নটি হলো, মানুষ কি প্রকৃতির একমাত্র মূল্যবান সত্তা, নাকি অন্য জীবেরও নিজস্ব অস্তিত্বমূল্য আছে? আমরা এই প্রশ্নের জবাব খুঁজি মানুষের প্রয়োজনের বাইরে বৃক্ষের নিজস্ব অস্তিত্ব স্বীকারের মাধ্যমে। একটি বৃক্ষ কেবল তখনই মূল্যবান নয়, যখন তা মানুষকে কাঠ, ফল, ছায়া বা অর্থ দেয়; তার বেঁচে থাকাও একটি মূল্য। এই দৃষ্টিভঙ্গি জীবকেন্দ্রিক নৈতিকতা এবং পরিবেশ নৈতিকতার দিকে আমাদেরকে নিয়ে যায়। তখন মানুষের ক্ষমতা মানে প্রকৃতির ওপর সীমাহীন কর্তৃত্ব নয়; বরং সেই ক্ষমতার সাথে দায়িত্বও যুক্ত থাকে। এই নৈতিক সংযমই পরিবেশরক্ষাকে আইন বা প্রকল্পের বিষয় থেকে চরিত্রের বিষয়ে পরিণত করে





